টাকা না পেয়ে নানিকে কুপিয়ে হত্যা  গ্রেপ্তার নাতি।  – dainikprothombarta    
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া জামগড়া মোল্লা বাজারে এলাকায় ভাঙ্গারি গোডাউনে আগুন দেয় দুর্বৃত্তরা হাতিয়াবো মাঠে ক্ষমতার দাপট, এসআই সজীবের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে অভিযানে হেরোইন উদ্ধার গ্রেপ্তার ১, বাজারমূল্য দেড় কোটি টাকা টাকা না পেয়ে নানিকে কুপিয়ে হত্যা  গ্রেপ্তার নাতি।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গীর সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন, লক্ষাদিক টাকার মালামাল পুড়ে ছাই  রমজানকে সামনে রেখে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী থেকে মন্ত্রিসভায় ডাক পেলেন মিজানুর রহমান মিনু বাসন থানা পুলিশ-এর বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ বগুড়া-৫ এ গোলাম মোহাম্মদ সিরাজের বিজয়ে চকলেট বিতরণ

টাকা না পেয়ে নানিকে কুপিয়ে হত্যা  গ্রেপ্তার নাতি। 

মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের সখীপুরে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে নানিকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে নাতির বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বেদেনা সুন্দরির মৃত্যুতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত নাতি নয়ন চন্দ্র কোচকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন চন্দ্র কোচ তার নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি দিয়ে নানিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন অভিযোগ করেছেন, অন্য নাতিদের তুলনায় কম স্নেহ পাওয়া এবং টাকা-পয়সা না দেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, ‘নয়ন ছোটবেলা থেকেই মাঝে মধ্যে নানির বাড়িতে থাকত। এলাকাবাসীর ধারণা, সে নেশায় জড়িত। নেশার টাকার জন্যই এমন ঘটনা ঘটতে পারে বলে সবাই মনে করছে।’

 

সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘বেদেনা সুন্দরি হত্যার ঘটনায় অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102