হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গীর সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গীর সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন, লক্ষাদিক টাকার মালামাল পুড়ে ছাই  রমজানকে সামনে রেখে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী থেকে মন্ত্রিসভায় ডাক পেলেন মিজানুর রহমান মিনু বাসন থানা পুলিশ-এর বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ বগুড়া-৫ এ গোলাম মোহাম্মদ সিরাজের বিজয়ে চকলেট বিতরণ রাজশাহী নগরীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত  ষষ্ঠবার সংসদ সদস্য কায়কোবাদ, কুমিল্লা-৩ এ বিএনপির বড় জয়। বিজয়ী হয়েই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ টাঙ্গাইল-৮ আসনে বিএনপির আযম খান বেসরকারিভাবে বিজয়ী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গীর সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (রাত সাড়ে ১০টা) দেশ ছাড়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের বাসিন্দা মমিন মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় আলোচিত একাধিক মামলার তদন্তে নতুন গতি আসবে।

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ নজরদারির পর রোববার রাতে বিদেশে পালানোর চেষ্টাকালে তাকে শনাক্ত করে আটক করা হয়।

সূত্র মতে, তিনি ওই রাতে ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী Malaysia Airlines-এর এমএইচ-১৯৭ ফ্লাইটে দেশ ছাড়তে যাচ্ছিলেন। ইমিগ্রেশন চেকপোস্টে যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য উঠে এলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে থানায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102