
বিশেষ প্রতিনিধিঃ
ঘাটাইলে হরিপুর নামক স্থানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বসত বাড়িতে আগুন লেগে প্রায় ১৮ লক্ষাধিক টাকা মালমাল পুড়ে ছাই হয়েছে।
বাড়ির মালিক আফরোজা ও ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলামকে জানান, উপজেলার হরিপুর গ্রামে মোবাইলে চার্জ দেওয়া সকেট থেকে আগুন লেগে যায়। কোন কিছু বোঝে উঠার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘাটাইল ফায়ার সার্ভিসের জানালে দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ ১০লক্ষ টাকাসহ প্রায় ১৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান,আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হই।