বাসন থানা পুলিশ-এর বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ – dainikprothombarta    
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী থেকে মন্ত্রিসভায় ডাক পেলেন মিজানুর রহমান মিনু বাসন থানা পুলিশ-এর বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ বগুড়া-৫ এ গোলাম মোহাম্মদ সিরাজের বিজয়ে চকলেট বিতরণ রাজশাহী নগরীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত  ষষ্ঠবার সংসদ সদস্য কায়কোবাদ, কুমিল্লা-৩ এ বিএনপির বড় জয়। বিজয়ী হয়েই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ টাঙ্গাইল-৮ আসনে বিএনপির আযম খান বেসরকারিভাবে বিজয়ী রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুরের বিএনপির প্রার্থীর ব্যানার পুনানোর অভিযোগ   গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা

বাসন থানা পুলিশ-এর বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ Time View

গাজীপুর মহানগর প্রতিনিধি:

১৫/০২/২০২৬ ইং তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী ও চুরি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন আসামী মোঃ নূরুল আমিন ওরফে সুমন (৩৮), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, সাং-খাজাইকাটা (তালুকদার বাড়ী সংলগ্ন), থানা-মেলান্দহ, জেলা-জামালপুর। বর্তমানে তিনি জরুন (ফজলুর বাসা), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর এলাকায় বসবাস করতেন।

এছাড়া চুরি মামলার তদন্তে সন্দেহভাজন আসামী মোঃ সাইমন ইসলাম রাহাত (২০), পিতা-মোঃ সাইফুজ্জামান লিটন, মাতা-মোসাঃ রেহানা আক্তার, স্থায়ী ঠিকানা-গ্রাম নাওজুরি (নাওজোড় হোসেন মার্কেট, জিয়ারত হোসেনের বাড়ী), উপজেলা/থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোট ০২ (দুই) জন আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102