ষষ্ঠবার সংসদ সদস্য কায়কোবাদ, কুমিল্লা-৩ এ বিএনপির বড় জয়। – dainikprothombarta    
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ষষ্ঠবার সংসদ সদস্য কায়কোবাদ, কুমিল্লা-৩ এ বিএনপির বড় জয়।

মোঃ আমিনুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ১৫৯টি ভোটকেন্দ্রের (পোস্টাল ব্যালটসহ) ফলাফলে কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে অর্জন করেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। এতে ভোটের ব্যবধান দাঁড়ায় ৪৯ হাজার ৬৯২।

 

ফল ঘোষণা হতেই মুরাদনগরের বিভিন্ন এলাকায় কায়কোবাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিজয় মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এত বড় ব্যবধানে জয় স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

 

এদিকে, পরাজিত প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনটি দীর্ঘদিন ধরেই কায়কোবাদের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ষষ্ঠবারের এই বিজয়ের মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের প্রভাব ও শক্ত অবস্থান আরও সুদৃঢ় করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102