বিজয়ী হয়েই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ – dainikprothombarta    
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠবার সংসদ সদস্য কায়কোবাদ, কুমিল্লা-৩ এ বিএনপির বড় জয়। বিজয়ী হয়েই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ টাঙ্গাইল-৮ আসনে বিএনপির আযম খান বেসরকারিভাবে বিজয়ী রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুরের বিএনপির প্রার্থীর ব্যানার পুনানোর অভিযোগ   গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ

বিজয়ী হয়েই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ

মোঃ আমিনুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ক্ষমতার উদযাপন নয়, বরং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা নগদ অনুদান দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তাৎক্ষণিকভাবে এই অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের জন্য একটি বিশেষ সহায়তা তহবিল গঠনের নির্দেশ দেন তিনি।

 

এ সময় কায়কোবাদ বলেন, এই তহবিলের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষদের নিয়মিত সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে তিনি নিজেও এ তহবিলে আরও আর্থিক সহযোগিতা প্রদান করবেন বলে জানান।

 

নবনির্বাচিত এমপির এমন উদ্যোগে আবেগাপ্লুত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের পরপরই দরিদ্র মানুষের কথা ভাবা একজন জনপ্রতিনিধির দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, সাধারণত নেতারা ভোটের আগে মানুষের খোঁজ নেন, কিন্তু ভোটের পর তা আর থাকে না। অথচ কায়কোবাদ সাহেব নির্বাচিত হয়েই গরিব ও অসহায়দের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং স্থায়ী সহায়তার জন্য ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এমন নেতৃত্ব আমাদের জন্য আশীর্বাদ।

 

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, তিনি শুধু ফুল গ্রহণেই সীমাবদ্ধ থাকেননি, বরং গরিব ও অসহায়দের কথা ভেবেছেন। আমরা কোনো সহযোগিতা চাইনি, তিনি নিজ উদ্যোগেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কায়কোবাদ সাহেব মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল।

 

স্থানীয় নেতারা জানান, কায়কোবাদ শুধু আজ নয়—দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটকালেও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। ধর্মীয় ও সামাজিক উৎসব থেকে শুরু করে মানুষের সুখ-দুঃখে নিয়মিত খোঁজখবর রাখেন তিনি।

 

মানবিক রাজনীতির এমন দৃষ্টান্ত স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102