
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৮ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৬৬। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকেল থেকেই গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।