
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জারি করা মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় লক্ষ্মীপুরের রায়পুরে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি রাত ১২টার পর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মোটরসাইকেল চালানোর দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, রায়পুর ক্যাম্প এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
তথ্যসূত্র: এসিল্যান্ড রায়পুরের ফেসবুক পেইজ।