নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট – dainikprothombarta    
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময় রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই দুর্গাপুরে বিএনপি নেতাকে শোকজ ‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ‎

নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট

শাহরিয়া নাজীম 
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ও বেসরকারি শিল্পকারখানায় টানা ৪ দিনের ছুটি হওয়ায় গাজীপুরের মহাসড়ক গুলোতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপ এবং যানবাহনের ধীরগতির কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন গাজীপুর থেকে দেশের অন্যান্য জেলায় যাওয়া যাত্রীরা।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে মাওনা চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর বাইপাস ও আশুলিয়ার বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি।

 

বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ কালিয়াকৈরের চন্দ্রা বাস কাউন্টার এলাকায় যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি।

 

যানবাহন কোথাও থমকে দাঁড়িয়ে আছে, আবার কোথাও চলছে ধীরগতিতে।

 

যানজটের সুযোগে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নজিরবিহীন অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা। চন্দ্রাতে সবুজ নামের এক যাত্রী জানান, বাইপাইল থেকে দুপুর তিনটাই রওনা দিয়ে বিকাল ৬ টায় চন্দ্রা পর্যন্ত আসছি। হেঁটে আসলেও ২ ঘন্টার মধ্যে চন্দ্রা পর্যন্ত আসতে পারতাম। তিনি আরো বলেন, যেখানে স্বাভাবিক ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে এখন ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

 

অপরদিকে, অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখেন যাত্রীরা। বিশেষ করে পোশাক শ্রমিকরা অভিযোগ করেছেন, গণপরিবহনগুলো একটি সিন্ডিকেট তৈরি করে কয়েক গুণ বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে। যে কারণে খরচ কমাতে অনেকেই মালবাহী ট্রাকের উপর জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন।

 

 

যানজট নিরসনে এবং শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।

 

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, নির্বাচনের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে ঢাকা ছাড়ছেন, যার ফলে মহাসড়কে চাপ তৈরি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি আরও বলেন, ভাড়ার বিষয়টি আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। যেসব পরিবহন বাড়তি টাকা আদায় করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102