কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ – dainikprothombarta    
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ

মোঃ আমিনুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা নিয়ে দায়ের করা সব আইনি চ্যালেঞ্জের নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করায় তার প্রার্থিতা বহাল থাকল এবং সংশ্লিষ্ট সব আইনি জটিলতার অবসান ঘটল।

 

নির্বাচনী তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল কায়কোবাদের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেন।

 

নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আপিল খারিজ করে দেয়। ফলে কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকে।

 

এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইউসুফ সোহেল হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট রিট খারিজ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন।

 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরবর্তীতে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলে সর্বশেষ শুনানিতে আদালত সেই আবেদনও খারিজ করেন। এর মাধ্যমে কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা নিয়ে চলমান আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়।

 

এ বিষয়ে মুরাদনগর বাজারের ব্যবসায়ী আখতার হোসেন বলেন, “কায়কোবাদ মুরাদনগরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। তার জনপ্রিয়তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে একটি পক্ষ প্রার্থিতা বাতিলের চেষ্টা করেছিল।”

 

উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনকে ঘিরে এই আইনি প্রক্রিয়া দীর্ঘদিন আলোচনায় ছিল। আদালতের সর্বশেষ আদেশের ফলে এখন ওই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা পুরোপুরি উন্মুক্ত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102