গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা ও ভবিষ্যৎ ক্রীড়া উন্নয়নের রূপরেখা নির্ধারণে স্কুল–কলেজের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর উইথ তামিম অ্যান্ড রনি’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থী, শত শত তরুণ ও যুব খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় স্থানীয় ক্রীড়াঙ্গণের বর্তমান চিত্র ও নানা সংকট নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার বর্তমান দুরবস্থা তুলে ধরেন। মাঠের সংকট, নিয়মিত লিগ প্রতিযোগিতা না হওয়া, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় উঠে আসে।
এ সময় ক্রীড়াপ্রেমীরা সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যতে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার জন্য নানা পরামর্শ দেন। ক্রীড়াবান্ধব অবকাঠামো গড়ে তোলা, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে গাজীপুরের ক্রীড়াঙ্গন আবারও তার ঐতিহ্য ফিরে পাবে এবং এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss