রাজশাহী জেলা প্রতিনিধ:
রাজশাহী সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কাশিয়াডাংগা থানার অন্তর্ভুক্ত নগরপাড়া নির্বাচনী বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
কাশিয়াডাংগা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি নতুনপাড়া, বিদিরপাটাল, চারখুটার মোড়, কোর্ট স্টেশন, মোল্লাপাড়া হয়ে লিলি হল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বিএনপি নেতারা বলেন, রাজশাহীর মাটি মিজানুর রহমান মিনুর শক্ত ঘাঁটি। একটি মহল ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এ বিষয়ে রাজশাহীবাসীকে সজাগ থাকতে হবে। তারা আরও বলেন, ধর্মকে ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যা ইসলামের পরিপন্থী। জনগণ এসব অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ আনারুল ইসলাম, মোঃ কাওসার হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, জাহাঙ্গীর, আজাদ আলী, আলী হোসেন, শরীফ হোসেন, আসাদ আলী, ডাবলু, শফিকুল, নূর সালিন, টগর, বাবু, মোঃ আমজাদ আলী, তুষার, মমিন, তমাল, হৃদয় প্রধান, বাইজিদ, মিজান, শিমুল, নজরুল, রনি আহমেদ সুমন, মোঃ রাসেল, মোঃ মাসুম ইসলাম, মোঃ রাতুল, মোঃ ইমন, মোঃ হাসান ও মোঃ হারুনসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss