
(বিশেষ প্রতিনিধি):
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি মামুন ওরফে পিচ্চি মামুনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ গুলি, মাদক ও নগদ অর্থ।
সেনাবাহিনী সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সিটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি মামুন ও তার সহযোগীদের আটক করা হয়। মামুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধানমন্ডি এলাকায় একযোগে আটটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে মামুনের আরও দুই সহযোগী নাসির (৩২) ও রাজু (৩২) গ্রেপ্তার হন। পাশাপাশি মামুন ও তার সহযোগী রাসেল ও আলামিনের বাসা তল্লাশি করে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
অভিযানে ৫টি পিস্তল ও রিভলভার, ৩০ রাউন্ড গুলি, প্রায় ১ কেজি হেরোইন, ২৬০ পুরিয়া গাঁজা, নগদ ৫ লাখ ১৮ হাজার ৪৪৪ টাকা, ওয়াকিটকি, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।