রাজশাহীর ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায়  – dainikprothombarta    
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুনটে শহীদ বেদিতে জুতা পরে ওঠার ঘটনায় জামায়াতের দুঃখপ্রকাশ রাজশাহীর ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায়  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও আর ফেরত যাইতে পারবা না- হাসনাত আব্দুল্লাহ  দাঁড়িপাল্লার সমর্থনে ধুনটে নারী সমাবেশ অনুষ্ঠিত বাসন থানায় বিশেষ অভিযান: অস্ত্র ও চুরি মামলায় ৬ জন গ্রেফতার বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে বাবু জয়ন্ত কুমার কুন্ডু সাম্য ও মানবিক অঞ্চল গড়তে ধানের শীষে ভোট দিন উপসহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা বাতিলের দাবিতে গাজীপুরসহ সারা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেল ব্লকেড জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’ দাবি মুরাদনগর উপজেলা বিএনপির

রাজশাহীর ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় 

সাখাওয়াত হাসান 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

৫ ফেব্রুয়ারি বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব বলেন।

 

এই দেশে আর কখনো আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমাদের প্রেতিবেশীসহ সকল দেশের সাথে চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর সম্পর্ক কোন দেশের সাথে চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই । এজন্য সেদিন আমাদের সোনার ছেলেরা গুলিকে পরোয়া করে নাই।

 

তিনি বলেন, আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারো উপর কখনো জুলুম করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান, নারী-পুরুষ, এদেশে বহু নৃ-তাত্বিক মানুষ সাওঁতাল ভাই বোনেরা আছেন। আমাদের সবাইকে নিয়েই বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেবো না।

 

আমরা ঐক্যবদ্ধ একটি জাতিতে এগিয়ে যেতে চাই। এজন্য আমাদের ১১ দলের স্লোগান হচ্ছে ঐক্যবন্ধ বাংলাদেশ। আমরা আর মানুষে মানুষে জাতিতে হিংসা বিদ্বেস জাগিয়ে রাখতে দিবো না। আমরা আল্লাহর দরবারে ওয়াদা বন্ধ জনগণের কাছে ওয়াদবন্ধ জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ দেয় আমরা ইনশাআল্লাহ কাউকে চাঁদাবাজি করতে দেবো না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না।

 

এসময় তিনি রাজশাহীতে গ্যাস সরবরাহ, সুগার মিল, ডেন্টাল কলেজসহ নানান উন্নয়নের প্রতিশ্রতি দেন।

 

এই প্রথম রাজশাহীর ইতিহাসে জামায়াত ইসলামের আয়োজনে নারী-পুরুষের সমন্বয়ে বিশাল নির্বচনী সভা অনু্ষ্ঠিত হলো। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। এর আগে জামায়ত আমির গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102