
ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ধুনট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিভাগের দায়িত্বশীলা লাকি আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী রুহানি জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শেরপুর উপজেলা আমির ও বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ধুনট উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল করিম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, অধ্যাপক তরিকুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন আমির আবুল কাসেম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের দায়িত্বশীলা ও আঞ্চলিক দায়িত্বশীলা সাজেদা সামাদ, জেলা দায়িত্বশীলা ডা. মাসুদা করিম, জেলা কর্ম পরিষদ সদস্য ও ধুনট উপজেলা কেয়ারটেকার নুরুন্নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নারী ও পুরুষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।