
গাজীপুর প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এক সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় পুলিশ কমিশনার মহোদয় নির্বাচন কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটগ্রহণের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকার সকল থানার অফিসার ইনচার্জগণ।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, গোয়েন্দা নজরদারি জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।