বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও পরোয়ানাভুক্তসহ ৭ জন গ্রেফতার – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও পরোয়ানাভুক্তসহ ৭ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলা, মাদক মামলা, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং প্রসিকিউশনভুক্ত মোট ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ০২/০২/২৬ ইং তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করে।

অস্ত্র মামলায় এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী হলেন—

কাঞ্চন মিয়া (২৮), পিতা- সিরাজ মিয়া, মাতা- কাজবান। স্থায়ী ঠিকানা: সাং- খামার সাদুল্যাপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর। বর্তমান ঠিকানা: ভোগড়া (পেয়ারাবাগান ভাড়া বাসা), থানা- বাসন, গাজীপুর মহানগর।

মাদক মামলায় এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী—

মোঃ শাকিল মিয়া (২৫), পিতা- মোঃ শাহজাহান, মাতা- শিরিনা। স্থায়ী ঠিকানা: সাং- কাজী গ্রাম, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা: চান্দনা চৌরাস্তা (বনরূপা রোড, আলমের বাসার ভাড়াটিয়া), থানা- বাসন, গাজীপুর মহানগর।

জিআর পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামী—

মোঃ সুজন (২২), পিতা- মৃত মিলন। স্থায়ী ঠিকানা: গ্রাম- ঝালমালিয়া (পার্ট), বাজার এলাকা, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী। বর্তমান ঠিকানা: ভোগড়া (ভাসমান), থানা- বাসন, গাজীপুর।

সিআর পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামী—

মোঃ বিজয় সরকার, পিতা- শাহিন সরকার, মাতা- জরিনা বেগম। ঠিকানা: চান্দনা চৌরাস্তা, থানা- বাসন, গাজীপুর মহানগর।

এছাড়াও প্রসিকিউশনভুক্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন—

মোঃ রাকিবুল হাসান ওরফে জয় (২৫), পিতা- শাহিন সরকার, মাতা- জরিনা বেগম;

মোঃ রিফাত (২২), পিতা- আলামিন, মাতা- নাসরিন;

মোঃ সৌরভ খান (২২), পিতা- মাসুম, মাতা- কল্পনা আক্তার।

তাদের সবার ঠিকানা: পালেরপাড়া (মীরবহর), থানা- বাসন, গাজীপুর মহানগর।

বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102