ধুনটে নূরানী মডেল একাডেমির পবিত্র কুরআন মাজিদের প্রথম সবক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

ধুনটে নূরানী মডেল একাডেমির পবিত্র কুরআন মাজিদের প্রথম সবক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবি 
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

 

ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত নূরানী মডেল একাডেমির উদ্যোগে পবিত্র কুরআন মাজিদের প্রথম সবক গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাসেমী, খতিব, কেন্দ্রীয় বাজার মসজিদ, ধুনট, বগুড়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব আলহাজ মোঃ শফিকুল ইসলাম সাহেব। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব আলহাজ্ব আব্দুল বারি খান, জনাব আরিফ খানসহ ধুনট উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন নূরানী মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা জহুরুল ইসলাম রহমানী, সহকারী শিক্ষক জনাব মোরশেদুল আলম সাহেব, নূরানী মডেল একাডেমির শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় মুসল্লিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন মাজিদের শিক্ষা শিশুদের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই কুরআনের আলোয় শিক্ষার্থীদের গড়ে তুলতে নূরানী মডেল একাডেমির এ উদ্যোগ প্রশংসনীয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102