জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছাতক-দোয়ারা হতে চাঁদাবাজি, দূর্নীতি বন্ধ হবে: আব্দুস সালাম আল মাদানী  – dainikprothombarta    
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছাতক-দোয়ারা হতে চাঁদাবাজি, দূর্নীতি বন্ধ হবে: আব্দুস সালাম আল মাদানী 

মোহাম্মদ রাজীব
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ Time View

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ):

অবহেলিত, উন্নয়নবঞ্চিত

সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থীত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলছেন,জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলা হতে চাঁদাবাজি ও অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে।

 

 

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে প্রায় ২’হাজারের অধিক কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমান করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থীত ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে নির্বাচিত করতে এলাকাবাসী এই গনজোয়ার সৃষ্টি করেছে।

 

তিনি আরো বলেন, সুনামগঞ্জ -৫ আসনের মানুষজন অনেক অবহেলিত। স্বাধীনতার ৫৪ বছরেও এই অঞ্চলের মানুষের দুঃখদুর্দশা দূরীকরণে কেউ কাজ করেনি। সবাই এলাকার মানুষের হক মেরে খেয়ে নিজেদের পকেট ভরেছে।

 

সালাম মাদানী প্রতিশ্রুতি দেন,তিনি নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবেন। নির্বাচিত হলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে ত্রিমাত্রিক সেঁতু নির্মান, ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আধুনিক দুটি হাসপাতাল নির্মান করা হবে।

এলাকা হতে সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ করে

এলাকার মানুষদের সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সকল ধরনের রাষ্ট্রিয় সেবা প্রদান নিশ্চিত করবেন। এসময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

 

ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ,ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস,সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

 

অন্যাদের মাঝে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিক এবং বিভিন্ন পর্যায়ের ২’হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সভা চলাকালীন সময়ে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য দল থেকে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর হাত ধরে যোগদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102