গাজীপুর প্রতিনিধি:
দুই মামলায় দুই জনের তিন মাসের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মামলায় দুই জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
স্থান: দুর্বাটি, কালীগঞ্জ, গাজীপুর
অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী মোট ০২টি মামলা নিষ্পত্তি করেন। এসব মামলায় দুই জন আসামিকে প্রত্যেককে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ অভিযানে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।
মামলাগুলো পরিচালনায় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মোঃ হায়াত্তুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা।
এ সময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss