টাংগাইলের ঘাটাইলে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় অনুষ্ঠিত  – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

টাংগাইলের ঘাটাইলে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় অনুষ্ঠিত 

রফিক হাসান
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ Time View

বিশেষ প্রতিনিধিঃ

টাংগাইলের ঘাটাইলে শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯ ঘটিকায় ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় অনুষ্ঠিত হয়েছে।

 

সভায়  এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া   বলেছেন ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে  ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহীদ ওসমান হাদীর হত্যার নিশ্চয়তা নিরে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি। পাশাপাশি  শাপলা গণহত্যার ও বিডিআর গণহত্যার বিচার আমরা এ দেশেই সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন আমরা আমাদের ইশতেহারে বলেছি সাময়িক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুন প্রজন্ম আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরো শক্তিশালী হবো।

 

তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন।

 

একটি রাজনৈতিক দল বলছেন কৃষকদের রীন মওকুফ করে দিবেন বলেছেন। কৃষক কার্ড দিবেন। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন।

 

এনপিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া আগামী ১২ ফেব্রুয়ারি নিবাচনে ঘাটাইলবাসীকে গণভোটে হ্যা এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে আগামীতে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন।

 

এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার  সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট  মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার সহ ১১ দলীয় ঐক্যজোট জোটেরঅন্যান্য  স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102