সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ

মোহাম্মদ মামুন মিয়া
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ Time View

( সাভার উপজেলা প্রতিনিধি):

সাভার আশুলিয়ায় একটি মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ এবং দুই দোকানদারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি দোকান থেকে এসব উদ্ধার করা হয়।

 

জানা গেছে, নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা চাল ও ৩২ বস্তা আটা রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিটের এমন গোপন তথ্যের ভিত্তিতে সাভার উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই মার্কেটের সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং সেকেন্দার আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102