বেরোবিতে অবৈধ রেজিস্টার কর্তৃক অরাজকতা সৃষ্টি ও ভিসি স্যারের প্রতি অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন  – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

বেরোবিতে অবৈধ রেজিস্টার কর্তৃক অরাজকতা সৃষ্টি ও ভিসি স্যারের প্রতি অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মাসরিকুল হাসান সোহেল 
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ Time View

বেরোবি প্রতিনিধি : 

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবিতে)অবৈধ রেজিস্টার কর্তৃক অরাজকতা সৃষ্টি ও ভিসি স্যারের প্রতি অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একদল শিক্ষার্থী।

রবিবার ( ২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন শুরু করেছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী তুহিন রানা বলেছেন,

আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের এই রেজিস্টার অবৈধ নিয়োগের মাধ্যমে এখানে এসেছে।

তারপর গুপ্ত গোষ্ঠীর সহযোগিতায় একাধিক উস্কানিমূলক ও দলীয় কর্মকর্তা পরিচালনার নেতৃত্ব দিয়েছেন। শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের সেইফ এক্সিট দেওয়া ও সরাসরি শিবিরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস প্রতিনিয়তই রাত বিরাতে শিবিরের সদস্যদের সাথে বৈঠক করে। ছাত্রী সংস্থার সদস্যরা তার রুমে প্রতিনিয়ত যাতায়াত করে। বিভিন্ন তদন্ত কমিটিতে থেকে নিজের মন মত প্রতিবেদন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যখনই উন্নয়নের পথযাত্রা অসিন হয় তখন এই বিপদগামী গোষ্ঠী নানা রকম অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ব্রাকসু ভোটার তালিকা এই রেজিস্টারে গাফিলতির কারণে ভোটার তালিকা এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সংশোধিত রূপে প্রকাশ করা সম্ভব হয়নি। এই বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নেওয়ার জন্য দরকার স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ। যার প্রধান অন্তরায় এই বিপথগামী গোষ্ঠী। আমরা দৃঢ়ভাবে বলতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

৫ আগস্ট এর পর থেকে আমরা নানারকম অনিয়ম অরাজকতা মত এগুলো দেখে আসতেছি। আমরা বলতে চাই সময় এসেছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকবো। সকলের ঐকান্তিক সহযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102