নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা: হান্নান গ্রেফতার, আস্তানা গুঁড়িয়ে দেওয়া – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা: হান্নান গ্রেফতার, আস্তানা গুঁড়িয়ে দেওয়া

আরিফ হোসেন মান্দা
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ Time View

 (নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

 

নওগাঁ-রাজশাহী মহাসড়কের ‘১৪ মাইল’ এলাকায় সিএনজি যাত্রী হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

 

গতকাল (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজি যাত্রীদের সাথে চরম অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পুলিশি অভিযান ও গ্রেফতার

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কঠোর নির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ এবং একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করার পাশাপাশি তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102