আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ।

আরিফ হোসেন মান্দা
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯০ Time View

(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ ৪-মান্দা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুর রাকিবকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রার্থী আব্দুর রাকিব তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করে মিউজিক সংযুক্ত করে ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’ শীর্ষক প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এ কর্মকাণ্ডকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

আজ বুধবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়।

 

নোটিশে স্বাক্ষর করেন সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকার।

 

শোকজ নোটিশে বলা হয়, উক্ত অভিযোগের বিষয়ে কেন? নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ২৬ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে সিভিল জজ আদালত, আত্রাই, নওগাঁ কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে, প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শোকজে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102