কালীগঞ্জে বাল্যবিবাহের চেষ্টা ভুয়া জন্মনিবন্ধন ব্যবহারে পিতার এক মাসের কারাদণ্ড – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে বাল্যবিবাহের চেষ্টা ভুয়া জন্মনিবন্ধন ব্যবহারে পিতার এক মাসের কারাদণ্ড

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ Time View

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা করায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার কুলথুন, জাঙালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব জাকিয়া সরওয়ার লিমা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করেন। এ অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন শামসুন্নাহার শিমু।

প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102