সুন্দরবনে তিন হরিণ শিকারি সহ ট্রলার আটক  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সুন্দরবনে তিন হরিণ শিকারি সহ ট্রলার আটক 

মোঃ কামরুল ইসলাম টিটু 
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার খালে টহলের সময় তিন শিকারি সহ ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেছে  বনরক্ষীরা। ১৩ জানুয়ারি রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কচিখালি অভয়ারণ্যের খালে  নিয়মিত টহল  দেওয়ার সময় একটি ট্রলার দেখে সন্দেহ হয় এবং তাদেরকে ওই ট্রলারটি থামানোর জন্য সংকেত দেওয়া হলে ট্রলারে থাকা জেলেরা দ্রুত ট্রলারটি চালিয়ে পার্শ্ববর্তী সুন্দরবনে চার হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হলেও তিন জনকে আটক করে বনরক্ষীরা। এ সময় ট্রলারে থাকা ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে তারা। আটকৃত হরিণ শিকারীরা হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামের অলিউল ইসলাম গাজী (৪২), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী(৪০)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে ১৪ জানুয়ারি দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকারীদের কোন ছাড় নয় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102