রায়পুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযান, দেড় লাখ টাকা জরিমানা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আরিফ হোসেন রুদ্র 
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ Time View

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিনা অনুমতিতে টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে একজন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কাটাসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102