সুন্দরবনের কাগাদোবেকিতে ১০০ কেজি হরিণের মাংস জব্দ  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সুন্দরবনের কাগাদোবেকিতে ১০০ কেজি হরিণের মাংস জব্দ 

মোঃ কামরুল ইসলাম টিটু
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ Time View

খুলনা বিভাগীয় ব্যুরো চীফ 

 

সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন  কাগাদোবেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস সহ চার হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড  ১২ জানুয়ারি বিকেলে কোস্টগার্ড খুলনার কয়রা থানাধীন ঘোলের খাল এলাকায় থেকে এ  মাংস ‌জব্দ করে।

 

কোর্সগাট সূত্রে জানা যায়, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সঙ্গবদ্ধ হরিণ শিকারি চক্রটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে  ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করে কোস্টগার্ড।

 

এ ব্যাপারে কোস্ট গার্ড মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন ঘটনা সততা নিশ্চিত করে বলেন, শিকারীদের কাছ থেকে মাংস উদ্ধার করতে পারলেও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ফাঁদ পার্শ্ববর্তী কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102