নওগাঁর সীমান্ত ঘেঁষে ধামইরহাটে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁর সীমান্ত ঘেঁষে ধামইরহাটে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১।

আরিফ হোসেন
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯১ Time View

নওগাঁ মান্দা প্রতিনিধি:

 

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল (মাদকদ্রব্য) ট্যাবলেটসহ একজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে প্রকাশ,

১১-০১-২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে রোববার রাত ০৮.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামইরহাট উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তার ধারে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এর অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহ ভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশিকালে আসামি মো: সুমন (৩৬), পিতা সিরাজ উদ্দিন, মাতা শহিদা, সাং দক্ষিন শ্যামপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ- এর কাছে থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করে জব্দ করে। আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102