প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা ঘিরে প্রতারক চক্র ধরা, ১৮ গ্রেফতার – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা ঘিরে প্রতারক চক্র ধরা, ১৮ গ্রেফতার

আরিফ হোসেন
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১০০ Time View

নওগাঁ মান্দা  প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫” এর লিখিত পরীক্ষা অদ্য ০৯/০১/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৩.০০ ঘটিকা হতে নওগাঁ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র নওগাঁ জেলায় সক্রিয় রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ অভিযান পরিচালনা করে।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রতারক চক্রের একজন সদস্য পরীক্ষার্থীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউজ নামক একটি আবাসিক হোটেলে কয়েকজন পরীক্ষার্থীকে নিয়ে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে পোরশা রেস্ট হাউজের ১১ নং কক্ষ হতে নিম্নবর্ণিত ব্যক্তিদের গ্রেফতার করে—

 

গ্রেফতারকৃত প্রতারকঃ

১। মোঃ আহসান হাবিব (৪০), পিতা– মৃত মোসলেম উদ্দীন, সাং– জিওলি, থানা– মহাদেবপুর, জেলা– নওগাঁ।

২। মোঃ মামুনুর রশিদ (৪১), পিতা– মোঃ সালেহ উদ্দীন, সাং– শিবপুর, থানা– পত্নীতলা, জেলা– নওগাঁ।

 

এছাড়াও পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোঃ ফারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত প্রতারক মোঃ আহসান হাবিবের নিকট হতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়োগ পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।

 

অভিযানকালে উক্ত রেস্ট হাউজ হতে পরীক্ষার্থী মোঃ আতাউর রহমান (৩০), মোঃ ফারুক হোসেন (৩১), মোঃ হাবিবুর রহমান (২৬)

 

—এই তিনজনকে আটক করা হয় এবং তাদের মোবাইল ফোনেও নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।

 

একই হোটেলের অপর একটি কক্ষ হতে পরীক্ষার্থী মোঃ সারোয়ারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থীমোঃ আবু সাইদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওয়াসিম নামক এক প্রতারকের নিকট থেকে নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করে।

 

প্রতারক আহসান হাবিবকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে প্রতিটি পরীক্ষার্থীর নিকট থেকে ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা নেওয়ার মৌখিক চুক্তি করে। এরই ধারাবাহিকতায়—

 

* মোঃ আতাউর রহমানের নিকট থেকে অগ্রিম ১,০০,০০০/- টাকা,

* মোঃ ফারুক হোসেনের নিকট থেকে অগ্রিম ১,০০,০০০/- টাকা,

* হাবিবুর রহমানের পিতা ফারাজুল ইসলামের নিকট থেকে অগ্রিম ৩০,০০০/- টাকা গ্রহণ করে।

 

এছাড়াও জানা যায়, প্রতারক আহসান হাবিব অপর এক প্রতারক রাশেদ এর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল এবং উক্ত রাশেদ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত।

 

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নওগাঁ শহরের হোটেল নীলসাগর-এ অভিযান পরিচালনা করে ৫০১ নং কক্ষ হতে পরীক্ষার্থী মোছাঃ রেহান জান্নাত (৩১)-কে আটক করে। তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুলাভাই মোঃ সাজ্জাদুল হক শালু এর নিকট থেকে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা চুক্তিতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে।

 

অভিযান পরিচালনাকালে সর্বমোট—

 

* ০৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,

* ০৪টি বাটন মোবাইল ফোন,

* নগদ ৩৭,৯৪৮/- টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102