আশুলিয়ায় পুলিশের উপর সশস্ত্র হামলায় এসআই সহ আহত ৫। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, একজন নিহত রাজশাহীতে ধান খেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাচানো বেল্ট সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাহসী নারী নেতৃত্ব মোসাঃ নিলুফা ইয়াছমিন খান  রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

আশুলিয়ায় পুলিশের উপর সশস্ত্র হামলায় এসআই সহ আহত ৫।

মোঃ মামুন মিয়া
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১১১ Time View

সাভার প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

 

এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

হামলার শিকার পুলিশ সদস্য হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

 

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার গোমাাইল বাংলাবাজার এলাকায় মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্য গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি গুরুত্বর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102