গেট চুরির মামলায় কলেজ শিক্ষক কারাগারে, জামিন নামঞ্জুর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গেট চুরির মামলায় কলেজ শিক্ষক কারাগারে, জামিন নামঞ্জুর

আরিফ হোসেন রুদ্র 
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ Time View

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর শহরের একটি বসতবাড়ির গেট চুরির মামলায় কাজী ফারুকী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আহমেদ কাওসার বিন জামান এখনো কারাগারে রয়েছেন। আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক সম্ভ্রান্ত পরিবারের বাসার সামনে থেকে গভীর রাতে লোহার গেট, টিন ও সিসি ক্যামেরার তার কেটে চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর জি.আর-৩৮৪/২৫।

এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন দিবাগত রাতে একদল ব্যক্তি ওই বাসার গেট ভেঙে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় রায়পুর থানা পুলিশের একটি টহল দল গাড়িটি আটক করে। এ সময় চোরাই গেট ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৭৯/৪২৭/৪১১/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে শিক্ষক আহমেদ কাওসার বিন জামানকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ফলে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102