নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ০৮ কেজি গাজা সহ ০৩জন গ্রেফতার। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ০৮ কেজি গাজা সহ ০৩জন গ্রেফতার।

আরিফ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

নওগাঁ মান্দা  প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ০৬-০১-২০২৬ তারিখে ভোররাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, তিন জন ব্যাক্তি গাজা নিয়ে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে শান্তাহার স্টেশন হতে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড়ে অবস্থান করছে।

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যাক্তির দেহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি ১। শরিফ মিয়া (২৫) পিতা শহিদ মিয়া সাং পতইর থানা নাসির নগর জেলা ব্রাহ্মনবাড়িয়া এর হাতে থাকা স্কুল ব্যাগ থেকে কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলায় দুই কেজি করে চার কেজি গাজা ২। আসামি একরামুল হোসেন রাসেল (৩০) পিতা হারুনর রশীদ সাং হরিপুর থানা কসবা জেলা বাহ্মনবাড়িয়া এর হাতে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে কচ টেপ দিয়ে মোড়ানো দুই টি পোটলায় দুই কেজি করে চার কেজি গাজা সর্বমোট ০৮ কেজি উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে। এ সময় ১ ও ২ নং আসামির সহযোগী আসামি ৩। শরিফ উদ্দিন (৩০) পিতা শফিকুর রহমান থানা আশুগঞ্জ জেলা বাহ্মনবাড়িয়া কে ও গ্রেফতার করেন। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নওগাঁ জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রণে আগামী দিনে অভিযান আরো জোরদার করবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102