বিশ্বহরিগাছা সপ্রাবির তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিশ্বহরিগাছা সপ্রাবির তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রবিউল ইসলাম রবি
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮১ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন/২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুস সবুরের সভাপতিত্বে এবং কে. এম. ইকবাল কায়েসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাইয়্যেদা জাহান বানু।

বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল হক দুলাল, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেজাউল করিম টুন্টু, আব্দুল করিম মণ্ডল, ডা. শফিউজ্জামান সরকারসহ বিভিন্ন এলাকার অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. এমরুল কায়েস খান ফলাফল প্রকাশ অনুষ্ঠান পরিচালনা করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে একটি ডিজিটাল ফ্ল্যাট প্যানেলের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102