যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ Time View

নিউজ ডেস্ক :

ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের চেষ্টা নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।

মহাসচিবের অফিসের মুখপাত্র সতর্ক করে জানান, এ ধরনের অভিযান আন্তর্জাতিক ক্ষেত্রে ‘বিপজ্জনক নজির’ গড়ে তুলতে পারে।

মুখপাত্র আর ওবলেন বলেন, গুতেরেস সবাইকে আন্তর্জাতিক আইনের সম্মান ও জাতিসংঘের চুক্তি মেনে চলার গুরুত্ব সম্পর্কে পুনর্বার জোর দিয়েছেন। তিনি বিশেষ করে আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে উদ্বিগ্ন।

জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলায় মানবাধিকার রক্ষা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে দেশের সব পক্ষের মধ্যে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপ’ শুরু করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এ হামলার তীব্র নিন্দা জানায়, যারা ভেনেজুয়েলার প্রধান মিত্র হিসেবেও পরিচিত। অন্যদিকে, মার্কিন মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতা থেকে অপসারণকে স্বাগত জানিয়েছে এবং দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102