এনইআইআর বাতিলের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার সড়কে নামলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

এনইআইআর বাতিলের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার সড়কে নামলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ Time View

নিউজ ডেস্ক :

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রমের বিরোধিতাসহ একাধিক দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই মোড়ে সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় এই কর্মসূচির ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

দেশব্যাপী ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা গণমাধ্যমকে জানান, অবরোধ শুরুর মুহূর্তে পুলিশ কয়েকজন ব্যবসায়ীকে আটক করেছে।

তিনি বলেন, “আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাব।”

এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলনের ডাক দেওয়া হয়।

শামীম মোল্লা আরও জানান, আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102