মুস্তাফিজ ইস্যুতে কঠোর বার্তা সরকারের বাংলাদেশ ও ক্রিকেটারদের অপমান বরদাস্ত নয়: আসিফ নজরুল – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

মুস্তাফিজ ইস্যুতে কঠোর বার্তা সরকারের বাংলাদেশ ও ক্রিকেটারদের অপমান বরদাস্ত নয়: আসিফ নজরুল

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ Time View

নিউজ ডেস্ক:

আইপিএল থেকে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশের মর্যাদার বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা মেনে নেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে। বিষয়টিকে তিনি অত্যন্ত নিন্দনীয় ও অপমানজনক বলে মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কোনো দেশে চুক্তিবদ্ধ হয়েও যদি একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপদে খেলতে না পারেন, তাহলে সেই দেশে বাংলাদেশের জাতীয় দল বিশ্বকাপ খেলতে যাবে—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। এ কারণেই বিসিবিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আইসিসির কাছে উত্থাপন করতে।

এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।

সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “গোলামীর দিন শেষ। কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের সম্মান ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102