বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র উপদেষ্টাদের টেলিফোন আলোচনা: সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি – dainikprothombarta    
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র উপদেষ্টাদের টেলিফোন আলোচনা: সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ Time View

নিউজ ডেস্ক:

রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ফোনালাপের সময় দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আলাপকালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অবস্থা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে। দুই নেতা এমন সংলাপ এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে। এই দেড় বছরের মধ্যে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার সাক্ষাৎ করেছেন এবং বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102