নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে কুমার নদে ট্রাক, প্রাণ গেল চালক ও সহকারীর – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে কুমার নদে ট্রাক, প্রাণ গেল চালক ও সহকারীর

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮০ Time View

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পণ্যবাহী ট্রাক নদীতে পড়ে গেলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে চালক সোহেল শেখ (২৭)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে ডাল বোঝাই করে একটি ট্রাক পাবনার উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক ১টার দিকে ট্রাকটি বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি কুমার নদে ছিটকে পড়ে।

খবর পাওয়ার পর শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ভোরে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল প্রায় ৮টার দিকে নদী থেকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102