ডেভিল হান্ট অভিযানে ধুনটে ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক গ্রেপ্তার – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

ডেভিল হান্ট অভিযানে ধুনটে ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক গ্রেপ্তার

রবিউল ইসলাম রবি 
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. মনিরুজ্জামান ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত বাহাজ উদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি ও এসআই মো. হায়দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের অংশ হিসেবে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭।

ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। মামলায় মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102