বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন ধাপ, ৬৮ হাজার পদের অনুমোদন চেয়েছে এনটিআরসিএ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন ধাপ, ৬৮ হাজার পদের অনুমোদন চেয়েছে এনটিআরসিএ

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ Time View

নিউজ ডেস্ক :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে প্রায় ৬৮ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতির আবেদন করা হয়েছে।

এনটিআরসিএর প্রশাসন শাখার এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়া গেলে বিজ্ঞপ্তি প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হবে।

সংস্থাটির সূত্র জানায়, গণবিজ্ঞপ্তির প্রস্তুতির অংশ হিসেবে আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি পদের তথ্য পাওয়া যায়। তবে এসব তথ্য যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে আলাদাভাবে চিঠি পাঠানো হয়।

যাচাই শেষে দেখা গেছে, প্রাথমিক তালিকার মধ্যে ৬৮ হাজার পদ প্রকৃত অর্থেই শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্যই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চূড়ান্তভাবে অনুমোদন চাওয়া হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ এক লাখ ৮২২টি পদের বিপরীতে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের সুপারিশ করা হয়, যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ সম্ভব হয়।

এনটিআরসিএ সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রণালয়ের সম্মতি মিললে খুব শিগগিরই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। এতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102