আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ধুনটে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ধুনটে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিউল ইসলাম রবি 
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৯১ Time View

ধুনট উপজেলা প্রতিনিধি:

শীত মৌসুমে শিক্ষার্থীদের সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসায় শীতকালীন সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ‘শীতকালীন সহায়তা প্রকল্প ২০২৫-২৬’-এর আওতায় মাদ্রাসার সকল শিক্ষার্থীর মাঝে শীতের টুপি ও মোজা বিতরণ করা হয়।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা কে. এম. সুলতান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশেকে এলাহী শিবলী, নায়েবে মুহতামিম মুফতী এনামুল হকসহ শিক্ষকবৃন্দ।

শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102