৪৭ বছরে পা দিচ্ছে ছাত্রদল, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে কর্মসূচির ঘোষণা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

৪৭ বছরে পা দিচ্ছে ছাত্রদল, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে কর্মসূচির ঘোষণা

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একই দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরে দুপুর ২টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ১ জানুয়ারি সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হবে। পাশাপাশি ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের কবর জিয়ারত, এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন স্থানীয় পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102