রাজনৈতিক অঙ্গনে নতুন পথচলা: আম জনতা দলে যুক্ত হলেন হিরো আলম – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজনৈতিক অঙ্গনে নতুন পথচলা: আম জনতা দলে যুক্ত হলেন হিরো আলম

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

নিউজ ডেস্ক :

জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, আনুষ্ঠানিকভাবে আম জনতা দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সদস্য সচিব তারেক রহমান তাকে স্বাগত জানান এবং সদস্যপদের আবেদনপত্র তার হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিরো আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার আগে তিনি একাধিক দলের সঙ্গে আলোচনা করেছেন। তবে আম জনতা দলের চিন্তাধারা ও রাজনৈতিক লক্ষ্য তার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এ দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং দলীয় পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি রয়েছে তার।

উল্লেখ্য, এর আগে হিরো আলম বগুড়া-৪ এবং ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102