রাজধানীতে তাপমাত্রা প্রায় স্থির থাকার আভাস – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজধানীতে তাপমাত্রা প্রায় স্থির থাকার আভাস

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

নিউজ ডেস্ক:

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যার ফলে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102