ফরিদপুর ভাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বিএনপিতে যোগদান, রাজনীতিতে নতুন সমীকরণ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ফরিদপুর ভাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বিএনপিতে যোগদান, রাজনীতিতে নতুন সমীকরণ

Riad hossain
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক শীর্ষ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ধানের শীষের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের প্রতি আনুগত্য প্রকাশ করে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোবাহান মুন্সি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি এবং আলগী ইউনিয়নের নেতা আকরামুজ্জামান আকরাম। এ ছাড়া তাদের সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং এলাকার উন্নয়নমূলক ভাবনার প্রতি আস্থা রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

ধানের শীষের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “জনগণের পক্ষে থাকা শক্তিই আসল শক্তি। যারা অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা হবে।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের এই যোগদান ভাঙ্গা উপজেলা এবং ফরিদপুর–৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তন স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102