নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় রানীনগর থানা এলাকার আবাদ পুকুর বাজারে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় রানীনগর থানা এলাকার আবাদ পুকুর বাজারে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

আরিফ হোসেন
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ Time View

(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম অত্র জেলার রানীনগর থানা এলাকার আবাদ পুকুর বাজারে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত হন।

মতবিনিময়কালে তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি ও দস্যতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের হুমকি, অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এ সময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনসাধারণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করলে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102