ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, জমা দিলেন জোটের মনোনয়নপত্র – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, জমা দিলেন জোটের মনোনয়নপত্র

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-৮ (রমনা–মতিঝিল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম জমা দেন।

দলীয় সূত্র জানিয়েছে, জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা নাসীরুদ্দীন পাটওয়ারী শুরুতে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সে অনুযায়ী এনসিপি থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন। তবে পরবর্তীতে কৌশলগত সিদ্ধান্তে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

নির্বাচনের মাধ্যমে বিপ্লবের লক্ষ্য, রাজনৈতিক সংস্কার এবং নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে এনসিপির দায়িত্বশীল সূত্র।

এদিকে, একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102