ভাঙ্গার কৃতি সন্তান মাওলানা সোহরাওয়ার হোসেন ফরিদপুর–৪ আসনে ৮ দলীয় ইসলামী জোটের প্রার্থী – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

ভাঙ্গার কৃতি সন্তান মাওলানা সোহরাওয়ার হোসেন ফরিদপুর–৪ আসনে ৮ দলীয় ইসলামী জোটের প্রার্থী

Riad hossain
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃতি সন্তান ও সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সোহরাওয়ার হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ৮ দলীয় ইসলামী জোটের মনোনীত এমপি প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।

দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক রাজনীতির সঙ্গে যুক্ত মাওলানা সোহরাওয়ার হোসেন একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তিনি এর আগে ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হিসেবে দায়িত্বে রয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,

“জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকায় শান্তি, ন্যায় ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

তার মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ দেখা দিয়েছে। সমর্থকদের বিশ্বাস, শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের প্রশ্নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102